জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-03-2023 11:21:15 am

বাংলাদেশের স্বল্প পুঁজিকে টপকে সহজেই জয় তুলে নিল আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অধিনায়ক পল স্টার্লিংয়ের ঝোড়ো ফিফটিতে জয়ের দেখা পায় সফরকারীরা।


বাংলাদেশের ১২৪ রানের বিপরীতে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। এর ফলে হোয়াইওয়াশ থেকে রক্ষা পেল আইরিশরা। শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। 


আয়ারল্যান্ড শুরুটা আগ্রাসীভাবে করে। দ্বিতীয় ওভারে সাকিবকে দুই চারে তুলে নেয় ১০ রান। তৃতীয় ওভারে তাসকিন ভেঙে দেন জুটি। প্রথম ৩ বল ডট দিয়ে চতুর্থ বলে বোল্ড রস অ্যাডেয়ার। তাসকিনের ইয়র্কায়ে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। ৭ রান করেন অ্যাডেয়ার। তবে আরেক প্রান্তে মেরে খেলছেন স্টার্লিং। তার সঙ্গী টকার। 


এর আগে শামীমের ফিফটিতে ভর করে ১২৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৬২ রানে ৭ উইকেট পড়ার পর একশ হওয়া নিয়ে শংকা জাগে। সেখান থেকে শামীম একা লড়ে গিয়ে ১২৪ রানের পুঁজি এনে দেন। ১৯.২ ওভারে শামীমের আউটে বাংলাদেশ অলআউট হয়। সর্বোচ্চ ৫১ রান আসে তার ব্যাট থেকে। শেষে দারুণ সঙ্গ দেন নাসুম। দুজনের ৩৩ রানের জুটি বাংলাদেশকে রক্ষা করে। নাসুম ১৩ রান করেন। এ ছাড়া রনি ১৪ ও তাওহীদ ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। আয়ারল্যান্ডের হয়ে ৭ বোলার বল করে প্রত্যেকেই উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডেয়ার। ২ উইকেট নেন অভিষিক্ত ম্যাথু হ্যামপ্রেজ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪৯ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫২ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে