ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে শামিম-ইকরাম

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-03-2023 01:26:29 pm

© ছবি : বামে সভাপতি শামীম রেজা, ডানে সাধারণ সম্পাদক ইকরাম হোসেন



ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ (কুইন আইল্যান্ড) এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম শামীম রেজা ও ইকরাম হোসেন।


গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো. মেহেদী হাসান ও উপদেষ্টা জনাব মোঃ আবু নাঈম, মহিউদ্দিন মাহি, ওমর ফারুক, খান তানজীম, মো. মাকসুদল্লাহ, মেহেদী হাসান মিঠু, রফিকুল ইসলাম এবং এমরান হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টাদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ মেয়াদের জন্য অনুমোদিত আংশিক কমিটি দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামী ১০ কার্য দিবসের মধ্যে সভাপতি এবং সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হলো।




কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসনাইন আহমেদ শাহেদ, নাইমুল হাসান জোবায়ের, মো. শামীম, মো. মনির হোসেন, হেমায়েত উদ্দিন হিমু, মাহাদী হাসান, রায়হান ওয়ায়োজ জয়, মিরাজ ভূইয়া ও আবু রায়হান।


এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ামিন হাসান রন, তাহসিন হাসান রাশেদ, ফুয়াদ হাসান, মাকসুদুর রহমান মাসুদ, ইউসুফ আহমেদ, মাহফুজ, আহমেদ মুসা, মাহাদী হাসান, দিদার আহমেদ ও নুর আমিন।


সাংগঠনিক সম্পাদক পদে নাইমুল হাসান, মাহমুদুল হাসান তানভীর, জাহিদ হাসান উৎসব, মো. তানভীর ও সাব্বির নির্বাচিত হয়েছেন।




এ ছাড়া কমিটির দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন, প্রচার সম্পাদক সাখাওয়াত আল হোসাইন, অর্থ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ক্রীয়া সম্পাদক সজিব শাহরিয়ার ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন রয়েছেন। নতুন কমিটির সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।


প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে রক্তদান কর্মসূচি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক কার্যক্রম, শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে সর্বাত্মক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করে থাকে বলে জানান নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।


তারাও সেই ধারাবাহিকতা বজায় রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র “স্মার্ট বাংলাদেশ” গঠনের অন্যতম পূর্বশর্ত “স্মার্ট ছাত্র সমাজ” প্রতিষ্ঠায় নিজেদের আত্মনিয়োগ করবেন বলে এ জানান।


উল্লেখ্য, ছাত্র বান্ধব এই সংগঠনটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয়। যা কুইক আইল্যান্ড নামে পরিচিত। 


আরও খবর