নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

বিগত দিনের মত আজো ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2023 05:30:35 am

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৫। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার সকাল ৮টা ৪৫ আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। 


এদিন ৩৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এ নগরের দূষণের ধারেকাছে আর কোনো শহর নেই। ১৬২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় পাকিস্তানের লাহোর। একই স্কোর নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়ার বুসান। ১৬১ স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের আরেক শহর করাচি। একই স্কোর নিয়ে পঞ্চম সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫৬ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ নেপালের কাঠমান্ডু। একই স্কোর নিয়ে সপ্তম ভারতের দিল্লি। ১৫৪ স্কোর নিয়ে নবম দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গ। আর চীনের ইউহান ১৪৮ স্কোর নিয়ে আছে তালিকার দশম স্থানে।


আজ তালিকার শীর্ষ দশ শহরের কোনোটি ‘খুবই অস্বাস্থ্যকর’ (২০১ থেকে ৩০০ স্কোর) না থাকলেও ৩৫০ স্কোর নিয়ে বায়ুদূষণে ‘বিপজ্জনক’ অবস্থায় আছে থাইল্যান্ডের চিয়াং মাই।


তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

আরও খবর