কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে মানসিক ভারসাম্যহীন মায়ের সন্তানকে দত্তক


বাগেরহাটের মোরেলগঞ্জে রাণী বেগম  নামে এক নারী আইন ও নিয়ম মেনে  মানসিক ভারসাম্যহীন মা আসমা'র সেই  শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। রাণী বেগম  উপজেলার  পশ্চিম  গুলিশাখালী গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। বুধবার (১৪ জুন) দুপুরে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়। মানসিক ভারসাম্যহীন  আসমার এ শিশুটি আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু। শিশু কল্যাণ বোর্ডের  মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ায় ছিলেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের  সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও সদস্য সচিব মোরেলগঞ্জ সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ  আল ফয়সাল।   


এছাড়া এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হক মোজাম,  স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।  মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, উপজেলা শিশুকল্যাণ  বোর্ডের মাধ্যমে বিধি মোতাবেক শিশুটিকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।  উল্লেখ্য,  গত  রবিবার (১১ জুন) আসমা নামে মানসিক ভারসাম্যহীন এক নারী এই কন্যাশিশুটি প্রসব করেন।

Tag
আরও খবর