কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

SEE এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ দিবস পালন।।


বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে School of Earth & Environment-SEE এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


আজ (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকি নাসিমা কেরামত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে School Of Earth & Environment-SEE এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সংগঠনের প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন এবং সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসানের দিকনির্দেশনা, পরিশ্রম এবং আগ্রহে সংগঠনের প্রতিটি সদস্যের অধ্যবসায় এবং নিরলস প্রচেষ্টায় একটি ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা সভার সফল আয়োজন হয় বলে সংগঠনটি জানিয়েছেন।


School of Earth & Environment কর্তৃপক্ষ জানান, এই আয়োজনের মূল বিষয়বস্তু ছিল ১.পরিবেশ দূষণ সম্পর্কিত একটি ছোট গল্প উপস্থাপন। মূলত কিশোরীদের প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে অবহিত করার জন্য অভিনব কৌশল অবলম্বন করেন সংগঠনের সদস্যরা। যখন তারা জানতে পারে এধরণের আয়োজন হবে তখন তাদের পক্ষ থেকেই গল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণের ব্যাপারটা ফুটিয়ে তোলার ধারণা প্রদান করা হয়। যার নেপথ্যে ছিল পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২১-২২ সেশনের ছাত্রীরা। ২.পরিবেশ দিবসের সূচনা, পরিবেশ দিবস কেন উৎযাপিত হয়, আমাদের জীবনে পরিবেশের তাৎপর্য সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রীদের সামনে কথা বলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২০-২১ এবং ২১-২২ সেশনের ছাত্রীরা। তাদের বাস্তবমুখী, তথ্য নির্ভর এবং অনুসন্ধানী আলোচনা থেকে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশগত দূষণ সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে। যা তাদের আগামী জীবনে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে। ৩. এ পর্যায়ে প্লাস্টিকের ব্যবহার কেন ক্ষতিকর, এটি কিভাবে আমাদের পরিবেশ ধ্বংস করছে, কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা যায় এ বিষয়ে কথা হয়। ছাত্রীদের মতামত গ্রহণ করা হয়। কিভাবে প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায়, ব্যবহার করা প্লাস্টিক রিসাইকেল করা যায় এ বিষয়ে আলোচনা হয়। ৪. আলোচনার পরিপ্রেক্ষিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। কুইজে বিজয়ী হন দশম শ্রেণির ছাত্রী নীলিমা। ৫. এ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। পুরস্কার বিতরণ শেষে তিনি ভূয়সী প্রশংসা করে বলেন, "অনেক সংগঠন আমাদের বিদ্যালয়ে আসে, কিন্তু বাচ্চাদের চিন্তায় প্রভাব ফেলতে পারে না। আপনাদের কর্মকাণ্ড বাস্তবমুখী এবং কল্যাণকর বলেই বাচ্চাদের চিন্তায় ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে। আপনাদের এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"


অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে। সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন। 


এ বিষয়ে আফিয়া তাহমিন জাহিন বলেন, 

"পরিবেশ দিবস কথাটি শুনে আমরা অভ্যস্ত  কিন্তু এর যাত্রা, উদ্দেশ্য এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা উদাসীন! প্রতিদিন অজ্ঞতাবশত আমাদের সংক্ষিপ্ত এবং ধারাবাহিক কর্মকাণ্ড পরিবেশ এবং প্রকৃতিকে অসুস্থ করে তুলছে। যেদিন প্রকৃতি এই অসুস্থতার সাথে লড়াইয়ে হেরে যাবে সেদিন মানব সভ্যতার বিপর্যয় হবে"; আফিয়া তাহমিন জাহিন বলেন। অভ্যাস গড়ে তোলার আদর্শ বয়স এদের। এ বয়সে যে বিষয়গুলো তারা মানবে জীবনের কঠিন মূহুর্তেও তাদের এ অভ্যাস টিকে থাকবে। আজ যদি পরিবেশ বিষয় সম্পর্কে এদের সচেতন করা যায়, পরিবেশের প্রতি যত্নশীল করতে পারি তবে আগামীর পরিবেশ হবে সুস্থ, যেখানে আমি আপনি প্রাণ খুলে বাঁচব। আমাদের সন্তানের জন্য নিশ্চিত করা যাবে মুক্ত বায়ু, নিরাপদ জল এবং দূষণমুক্ত মাটি। তাই আমার এবং আমাদের কাজে প্রাধান্য পাই বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।"

আরও খবর


তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

৭১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে





তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩৭ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে