ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অদ্য ১১ মে ২০২৩ খ্রিঃ রবিবার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর উদ্যোগে তজুমদ্দিনে কেপিআই (Key Point Installation) বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ও অগ্নিকাণ্ড সৃষ্ট দুর্ঘটনা হতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অগ্নিনির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তজুমদ্দিন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে আগত একদল দক্ষ প্রশিক্ষণ কর্মীর সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কৌশল; কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার এবং কৌশল অবলম্বন করে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ মালেক,এজিএম,তজুমদ্দিন সাব জোনাল অফিস,ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি,জনাব আক্তারুল ইসলাম,ইনচার্জ, বিদ্যুৎ উপকেন্দ্র, জনাব রেজাউল করিম, স্টেশন অফিসার, তজুমদ্দিন ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্স,এসআই এমদাদ সহ উপকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
২৩ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৮ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৭১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১২৬ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১২৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩৭ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৯০ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে