ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

রাঙ্গুনিয়ার জমে উঠেছে ঐতিহ্যবাহী রানীরহাট কোরবানীর পশুর হাট

রাঙ্গুনিয়ার জমে উঠেছে ঐতিহ্যবাহী রানীরহাট কোরবানীর পশুর হাট

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছে গরু, ছাগল ও মহিষের বাজার। উত্তর চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও উপজেলার অন্যতম কোরবানির পশুর হাট হিসেবে অনেক বছর ধরে পরিচিতি লাভ করেছে রানীরহাট গরুর বাজার।  


বাজারটি উপজেলার ১নং রাজানগর রানীরহাট ইছামতী ন্দীরতীরে বিগত ১০বছর ধরে বসে আসছে। এর আগে রানীরহাট আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসত। তবে মাঠে বাজারের তুলনাই জায়গা সংকীর্ণ হওয়ায় স্থান পরিবর্তন করে ইছামতি নদীর তীরে নেওয়া হয়েছে। বৃহতাকারে প্রতি শনিবার ও মঙ্গলবার পশুর হাট মিললেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে প্রতিদিন পাওয়া যাবে বিভিন্ন জাতের গরু ও মহিষ। 


এবাজারে রাঙ্গামাটি, ঘাগড়া, কাউখালীসহ আশাপাশের অঞ্চলের বড়, ছোট, মাঝারি সাইজের বিভিন্ন এগ্রো ফার্মের গরু, পাহাড়ে লালানপালন করা ও দেশি গরু থাকলেও বাজারে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। 


কোরবানির পশু কিনতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে ক্রেতারা আসেন। হাটহাজারী নাজিরহাট থেকে আসা মো.জামাল বলেন, এই বাজার থেকে আমি প্রতিবছর পবিত্র কোরবানীর জন্য পশু কিনে থাকি তবে গত বছরের তুলনায় এবছর গরুর খামারীরা বেশি দাম হাঁকাচ্ছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিভিন্ন সময় গরুর খাদ্যের দাম বাড়তি হওয়ায় গত বছরের তুলনায় কিছুটা দাম এ বছর বেড়েছে। কুরবানী দাদাগণ তাদের সাধ্য অনুযায়ী পশু কিনে নিতে পারবে এবাজার থেকে। 


বাজার কর্তৃপক্ষ বলেন, প্রতিবছর আমরা বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু কিনতে আসা ত্রেতাদের নিরাপত্তায় আমাদের বাজারকে উপজেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে থাকে। লেনদেনের ক্ষেত্রে জাল নোট চিহ্নিতকরণে মেশিন বসানো হয়েছে। চাহিদা অনুযায়ী নির্দ্বিধায় এ বাজার থেকে তাদের কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতা।

আরও খবর