নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়

চট্টগ্রামে শিশু আয়াত হত্যার অভিযুক্ত আবিরকে আরও ৭ দিনের রিমান্ড

চট্টগ্রামে শিশু আয়াত হত্যার অভিযুক্ত আবিরকে আরও ৭ দিনের রিমান্ড






    চট্টগ্রাম ইপিজেড  নয়াহাট এলাকায়   শিশু আয়াত  হত্যার অভিযুক্ত আবিরকে আরও সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। 

   সোমবার ( ২৮ নভেম্বর )চট্টগ্রাম  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এ আদেশ দেন। 

  অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি  জানান, আবিরকে জিজ্ঞাসাবাদে দুদিন রিমান্ড শেষে পিবিআই আরও দশ দিন রিমান্ড আবেদন করেছে। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


এর আগে শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১০ দিনের রিমান্ড আবেদনে দুদিনের রিমান্ড দেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত।


এদিন পিবিআইয়ের গাড়িতে করে  সোমবার  সকাল ১১টার দিকে আবির কে আদালত ভবনের নিচে আনলেও গাড়ি থেকে নামানো যায়নি দীর্ঘ দেড় ঘণ্টা। শিশু আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠে সাধারণ মানুষ। এ সময় ক্ষুব্ধ জনতা স্লোগান তোলেন, আবিরের ফাঁসি চাই। আবার অনেকে জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়ার দাবিও তুলেন।


এ সময় পুলিশ ক্ষুব্ধ জনতার রোষাণল থেকে আসামি আবিরকে রক্ষার চেষ্টা অব্যাহত রাখেন। মাইকিং করে ক্ষুব্ধ জনতাকে সরে যেতে অনুরোধ করার পরেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছিল না পুলিশ। প্রায় দেড় ঘণ্টা গাড়িতেই রাখতে হয় আবিরকে।


উল্লেখ্য   গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। পরে পিবিআই এ ঘটনায় তদন্তে নেমে আবিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।  জিজ্ঞাসাবাদে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে  তাকে আটক করে পিবিআই। অভিযুক্ত  আবির আলী (১৯) নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। তাদের বাড়ি রংপুর জেলায় বলে জানা যায়। 



আরও খবর