সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময়কালে ব্যারিস্টার মনোয়ার - যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করলে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে


নানা কারণে রাজনীতি থেকে ভালো লোকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন উল্লেখ করে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান  প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে মূল্যায়ন করলে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। বাংলাদেশ অনেকাংশে রেমিট্যান্সনির্ভর।

অথচ রেমিট্যান্সযোদ্ধারা বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। প্রবাসীদের কল্যাণে রাষ্ট্রীয়ভাবে নানা ঘোষণা থাকলেও তার বাস্তব চিত্র খুব একটা চোখে পড়ে না।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত। তাই দীর্ঘদিন চট্টগ্রামের জনগণের দাবি আদায়ে সোচ্চার ছিলাম এবং এখনো আছি।

রাজনৈতিকভাবে মূল্যায়ন করা না হলেও আমৃত্যু চট্টগ্রামের মানুষের কল্যাণে পাশে থাকতে চাই। তবে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলে মানুষের কল্যাণে নিয়োজিত থাকার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়।
কালুরঘাট নতুন সেতু নির্মাণের যৌক্তিকতা, চট্টগ্রামের জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লড়াই-সংগ্রামে সামনে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
রোববার (১২ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেডএম এনায়েতউল্লাহ, মুক্তিযুদ্ধের গবেষক মোহাম্মদ শামসুল হক।

সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেছেন, বহুমাত্রিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। তিনি ক্লাবের কল্যাণে পাশে থাকবেন বলে বিশ্বাস করি। 

ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, জালালউদ্দিন আহমদ চৌধুরী, সুভাষ কারণ, স ম ইব্রাহীম, একেএম কামরুল ইসলাম চৌধুরী, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রনজিত দে, সিরাজুল করিম মানিক, গোলাম সরওয়ার, মো. জাকারিয়া চৌধুরী, মুজাহিদুল ইসলাম, রুবেল খান, বিপুল বড়ুয়া, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, আজিজুল কদির, রাজেশ চক্রবর্তী, গোলাম মর্তুজা আলী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, অস্থায়ী সদস্য অনুপম বড়ুয়া, কাঁকন দেব, রনি দে, মো. রাশেদ, আমিনুল ইসলাম মুন্না, সাইদুল আজাদ, লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন নাগরিক ফোরামের সদস্য ছড়াকার তসলিম খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর