কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পঁচা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় ইসলামপুর থানায়!

বৃষ্টি হতে না হতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রবেশ পথে দুর্গন্ধযুক্ত পঁচা পানি মাড়িয়ে জামালপুরের ইসলামপুর থানায় আসা-যাওয়া করতে হচ্ছে  পুলিশী সেবাপ্রার্থীদের। এছাড়া স্বাস্থ্যঝুঁকিতে থাকাসহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। এনিয়ে থানা-পুলিশের কেউ মুখ খুলছেন না। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যসহ থানায় পুলিশী সেবা নিতে আসা মানুষের দাবি, অতিদ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করে যাতে নির্বিঘ্নে চলাচলের করতে পারা যায়।

জানা যায়, জলাবদ্ধতা নিরসন না করায় সামান্য বৃষ্টিতেই থানার প্রধান ফট জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন থানা এলাকায় বসবাসরতরা। ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনেজ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ সদস্যসহ পুলিশী সেবাপ্রার্থীদের। তবে এ নিয়ে পুলিশ সদস্যরা মুখ না খোললেও অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। 

সরেজমিনে দেখা গেছে, গত দুদিনের বৃষ্টিতে থানার প্রধান প্রবেশ পথে জলাশয়ের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত পঞ্চাশ ফুট রাস্তাজুড়ে পানি জমেছে। প্রবেশ পথে রয়েছে হাঁটুপানি। পানিতে মশার বংশ বৃদ্ধির শঙ্কা রয়েছে। এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। 

থানায় পুলিশী সেবা নিতে আসা উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, 'থানার প্রবেশ হাঁটুপানি জমেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ভোগান্তির শিকার হতে হয়েছে।'

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, 'থানার পুলিশ সদস্যরা পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের এ সমস্যা পোহাতে হচ্ছে। দুর্গতি লাঘবে পাম্পের সাহায্যে পানি অপসারণ ছাড়া আপাতত এ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই।'

পৌর শহরের বাসিন্দা আকলিমা বেগম বলেন, 'জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় থানার প্রবেশ পথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে পঁচা আবর্জনা পড়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। অকেজো হয়েছে। দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে থানায় আসা-যাওয়া মানুষদের চলাচল করতে হচ্ছে।'

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেও জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ বলেন, 'থানার প্রবেশ পথে বৃষ্টি পানি জমে থাকার বিষয়টি খোজখবর নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করার জন্য জরুরিভাবে কাজ করা হচ্ছে। অতিদ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।'



আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে