কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরে 'আওয়ামী লীগ' নিয়ে ছাত্রলীগ নেতার ফের আবেগঘন পোস্ট

জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. মোস্তাক আহম্মেদ নামে ছাত্রলীগের এক নেতা ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন লেখা পোস্ট দিয়েছেন। এর আগে 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ দুর্নীতিতে ভরপুর' এমন লেখা ফেসবুকে পোস্ট করায় তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালনকালে গত বছর দলের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে  বহিষ্কৃ হয়েছেন।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে ছাত্রলীগের বহিষ্কৃত
নেতা মোস্তাক আহম্মেদ তাঁর ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে একটি লেখা পোস্ট দিলে বিষয়টি জনসম্মুখে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ নিয়ে নাম প্রকাশ না করা শর্তে দলের কেউ বলছেন, পদ হারিয়ে বেসামাল মন্তব্য করছেন মোস্তাক আহম্মেদ। আবার কেউ বলছেন তিনি সঠিক কথাই ফেসবুকে তোলে ধরেছেন।

পাঠকের উদ্দেশে ফেসবুকে ওই পোষ্টের লেখাটি হুবহুবু দেওয়া হলো-

'আওয়ামী লীগ' আজ দুইভাগে বিভক্ত। একভাগ হচ্ছে- 'বাংলাদেশ আওয়ামী লীগ', আরেক ভাগ হচ্ছে- 'আমি লীগ'। দল থেকে মনোনয়ন নিয়ে এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র নির্বাচিত হয়েই নেতারা আওয়ামী লীগ বাদ দিয়ে 'আমি লীগ' করা শুরু করেন। হাইব্রিড, চাটুকার, ধান্ধাবাজদের নিয়ে নিজেদের একটা বলয় তৈরি করেন। দলের সাইনবোর্ড ব্যবহার করে তাঁরা নির্বাচিত হয়। কিন্তু টিআর-কাবিখাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা কোথায় দেন, কাকে দেন, দল জানে না। দলের কর্মীরাও জানে না।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও দলের কর্মীদের দুর্দিনের অবসান হয় না। আওয়ামী লীগের দুর্দিনের লোকের টাকা নেই, তাই তাদের চাকরি হয় না। দলের কর্মীরা কমিশন দেয়ার টাকা দিতে পারেনা তাই তারা কাজও পায় না। অথচ জায়ামাত-বিএনপির লোকেরা চাকুরি পায়, কাজ পায়। কারণ তারা টাকা দিতে পারে। দলের কর্মীরা এসব নেতাদের কাছে সবসময় এতিমের মতো উপেক্ষিতই থেকে যায়।

ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক আহম্মেদ তাঁর পোস্টের শেষাংশে লেখেন-
যতদিন পর্যন্ত এসবের বিহিত করা না হবে, দেশের যতই উন্নতি হোক না কেনো, ততদিন পর্যন্ত দলের উন্নতি হবে না। দলের কর্মীরা আশা করে, দলের নেতাদের এসব আচরণের একটা বিহিত ব্যবস্থা করবেন মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, 'বাস্তবতার নিরিখে এখানকার আওয়ামী লীগের মনোনয়নে কতিপয় নেতা জনপ্রতিনিধি হলেও তাঁরা দলের নেতা-কর্মীকে অবমূল্যায়ন করায় বিবেকের তাড়নায় লেখাটি পোস্ট করেছি।'

উল্লেখ্য, ২০২২ সালে মোস্তাক আহম্মেদ তাঁর ফেসবুকে ‘হ্যালো প্রিয় আওয়ামী লীগ সরকার’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন। সেই পোস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ দুর্নীতিতে ভরপুর, কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, আইনের শাসনের বুলি আওড়ানো হচ্ছে, কিন্তু দুর্বলেরা আইন-আদালতের ধারেকাছেও যেতে পারছেন না। এনিয়ে ওই বছরের  ৩০ আগষ্ট সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে
গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাধীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফতে মোস্তাক আহম্মেদ বহিষ্কার করা হয়।

আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে


ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে