কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জমাজমি সংক্রান্ত জেরে জয়পুরহাটে সাংবাদিকের উপর দুর্বত্তদের হামলা


জয়পুরহাটে হত্যার উদ্দেশ্যে সৈয়দ রানা হোদা নামে এক সাংবাদিককের উপর হামলা করে গুরুতর আহত করেছে দুুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভুক্তভোগী সৈয়দ রানা হোদা জানান, জমাজমি সংক্রান্ত পারিবারিক কলহের জেরে তার উপর হামলার হামলা করা হয়েছে। 


মঙ্গলবার (৩০ মে) বেলা আড়াইটার দিকে জয়পুরহাট শহরের আরাফাতনগর এলাকার নতুনহাট রোডে এ ঘটনা ঘটে।  আহত ওই সাংবাদিক স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সদস্য। সে আক্কেলপুর উপজেলার সিদ্ধির মোড় এলাকার মৃত সামছুল হোদার ছেলে। ঘটনার বিবরনে জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাংবাদিক রানা জয়পুরহাট জজ কোর্ট থেকে মোটরসাইকেলে করে নতুনহাটের দিকে যাচ্ছিলেন। পথে আরাফাত নগর এলাকায় মুখোশধারী ৫ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার জেলা আধুনিক হাসপাতালে ভর্তির করায়।  জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

আরও খবর