মঙ্গলবার ২০ জুন সকাল সাড়ে ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় দুই সহোদরের মধ্যাকার মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ প্রান হারিয়েছেন । নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার মৃত নওয়াব আলীর পুত্র ।
ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানান, মঙ্গলবার সকালে পুরান ভাষানচর এলাকায় মৃত বিল্লাত আলীর দুই পুত্র হক মিয়া (৬০) ও কাদের আলী'র (৬৫) মধ্যে জমিসংক্রান্ত বিরোধ হয় । সেই বিরোধের সূত্র ধরেই সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি সংগঠিত হয় । এ সময় তাদের প্রতিবেশী মুরুব্বি আরব আলী (৭০) উক্ত মারামারি থামাতে গেলে হঠাৎ তার ঘাড়ে লাঠির জোড়ালো আঘাত লাগে । আঘাতের পরপরই আরব আলী মাটিতে লুটিয়ে পড়লে, অবস্থা বেগতিক দেখে প্রতিবেশীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরব আলীকে মৃত ঘোষনা করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
২৪৩ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৬৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৮৭ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪০১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৮ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে