কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক এম বি আলমকে লাঞ্ছিতের ঘটনায় জননী বাস আটক।

জননী বাস আটক।





সাংবাদিক এম বি আলমকে লাঞ্ছিতের ঘটনায় জননী বাস আটক।

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে নোয়াখালী জেলায় কর্মরত  সাংবাদিক এম বি আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ২৯ শে অক্টোবর শনিবার বেলা ২টায় নোয়াখালী জেলার  চাটখিল টু সোনাপুরগামী জননী বাস-টি আটক করেছে নোয়াখালী ট্রাফিক বিভাগ।

সাংবাদিক এম বি আলম জানান জননী বাসে করে চাটখিল থেকে ফেরার পথে বাসের বিভিন্ন যাত্রীদের সাথে বাস কন্ট্রাক্টারের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। তার কাছেও ভাড়া বেশি চাওয়ায় তিনি বেশি ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে প্রতিবাদ করায় তাকে তার স্ত্রীর সামনে শারীরিকভাবে লাঞ্চিত করে বাস কন্ট্রাক্টর এবং তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে মোবাইল ফোনে কল করে তার একদল সাংগোপাঙ্গ কে এনে হাজির করে বাস থামিয়ে আবারো সন্ত্রাসী হামলার চেষ্টা করে। পরক্ষনেই তার সাংবাদিক পরিচয় পেয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করে এবং ঘটনার প্রতিকার আঁচ করতে পেরে হামলাকারী কন্ট্রাক্টর সেখান থেকেই পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি বিষয়টি ট্রাফিক পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামকে অবগত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাস-টি আটক করে ট্রাফিক হেফাজতে রাখেন।

বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজমান।

অনতিবিলম্বে হামলাকারী কে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিক সমাজ।

টিআই মোঃ সিরাজুল ইসলাম জানান সাংবাদিক এম বি আলমের অভিযোগের ভিত্তিতে জননী বাস ও তার ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ড্রাইভার ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য জন্য গাড়ির মালিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ কে আসতে বলা হয়েছে। বৈঠক শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে