কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ



হিমেল বাতাসে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীত বস্ত্র নিয়ে পাশে দাঁড়ালেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।


মঙ্গলবার (২০ ডিসেম্বর ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন অলি-গলি সহ রাস্তায় শুয়ে থাকা অসহায় হতদরিদ্রদের গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া। 


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেন।


সপ্তাহব্যাপী চলমান এই শীতবস্ত্র বিতরণে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অসহায় হতদরিদ্রদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করবেন তিনি।


শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া বলেন,প্রতি বছরের ন্যায় এবারের শীতে অসহায় হতদরিদ্রদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। অতীতের মত শীত কালীন সময়ে অসহায়দের পাশে এখন আর কাউকে তেমন একটা চোখে পড়েনা,তাই প্রধানমন্ত্রীর ত্রাণ ফান্ড থেকে শীতার্ত মানুষের জন্য পাঠানো উপহার যথাযথ ব্যক্তির দুয়ারে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।


তিনি আরও বলেন,শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ান উচিত।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে