কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর ইউএনও’র সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন নারীর স্থান হল সরকারি আশ্রয় কেন্দ্রে

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তায় ঘুরে বেড়ানো আমেনা নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে। স্থানীয় স্বেচ্ছাসেবী শান্ত সিফাত এর মাধ্যমে জানা যায়, ২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ ভবনের সামনে মানসিক ভারসাম্যহীন নারীকে ঘুরাঘুরি করতে দেখেন তিনি। ওই নারীর নাম আমেনা, বয়স আনুমানিক ২৮ বছর। বাবার নাম কুদ্দুস মিয়া ও মায়ের নাম শরিফা। কিন্তু মানসিক ভারসাম্যহীন ওই নারী তার ঠিকানা বলতে পারে না। পরে বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে জানালে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে খাবারের ব্যবস্থা করেন এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন শান্তকে। ৩ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও  থানা পুলিশের সহযোগিতায় সমাজসেবার মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে। মানবিক ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার দ্রুত হস্তক্ষেপে ওই নারীকে সরকারি আশয় কেন্দ্রে পাঠানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলাবাসী। 

Tag
আরও খবর