কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে শুভ বড়দিন উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন, পরিদর্শন করলেন ইউএনও

গির্জা ঘর সাজানো, বাড়িতে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। শুভ বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের মাঝে। গত ১ ডিসেম্বর থেকেই ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে বড় খ্রিষ্টান পল্লী মরিয়মনগর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আলোকসজ্জার মাধ্যমে তৈরি ধর্মীয় প্রতীক স্টার শোভা পাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসব পালন করতে গ্রামের বাড়ি ফিরেছেন অনেকেই।শেরপুরের ঝিনাইগাতীতে মোট ১৮টি গির্জা সাজিয়ে তোলা হয়েছে। বর্ণিল আলোকসজ্জায়, পাশাপাশি রয়েছে ক্রিসমাস ট্রি আর মোমবাতি প্রজ্বালনের আয়োজন। বড়দিনের উৎসব সামনে রেখে গির্জা ও এর আশপাশের খ্রিষ্টান পল্লীগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। বড়দিন উদ্‌যাপনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বর্ষবরণের প্রস্তুতিও নিচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীরা। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা তাদের। উপজেলার ১৮টি গীর্জায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ ৯ মেট্রিক টন জি.আর চাল বিতরণ করেছেন। আজ ২৪ ডিসেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ মরিয়মনগর ধর্মপল্লীসহ অন্যান্য ধর্মপল্লী এলাকাগুলো পরিদর্শন করেছেন। অপরদিকে, শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম উপহারসামগ্রী হিসেবে কেক পাঠিয়েছেন। নিরাপত্তার বিষয় নিয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে নিরাপত্তার জন্য সব প্রস্তুতি রয়েছে। জাঁকজমকভাবে অনুষ্ঠান শেষ হবে।

Tag
আরও খবর