কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে আওয়ামীলীগ নেতা রুমির কম্বল বিতরণ

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য এমএ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমির ব্যক্তিগত অর্থায়নে ২ শতাধীক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারী শনিবার বেলা ১২টায় এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে আওয়ামীলীগ নেতা রুমি বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে তাই দেশের বিভিন্ন স্থানে বর্তমান সরকার রেকর্ড সংখ্যক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। এসময় তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ঝিনাইগাতী ও শ্রীবরদী পাহাড়ী এলাকায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মোঃ আব্দুল্লাহ রানা, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রেজ্জাক হেদা, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রুকন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবি, সাবেক ইউপি সদস্য রোপন মিয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী বাগাতী হাগিদক, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক জুয়েল রানাসহ অন্যান্যরা।  


Tag
আরও খবর