তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

মধুপুরে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবী

ছবি-দেশচিত্র

২৩ জুন আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুরে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করে এক পক্ষ নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। ঐ দিনের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা চেয়ারম্যানকে দায়ী করে পদ থেকে তার বহিষ্কারের দাবী তোলা হয়েছে এ সংবাদ সম্মেলনে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার, সদস্য অধ্যক্ষ(অব:) নাসির উদ্দিন খান, আক্তার হোসেন খান, আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিমুল, সদস্য মহি উদ্দিন মহির, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহাম্মেদ সজীব প্রমুখ। 

উল্লেখ্য, ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মধুপুরে বিবদমান দুই গ্রুপ পৃথক কর্মসূচি গ্রহণ করে। পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান গ্রুপ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু’র গ্রুপ থানা মোড় সংলগ্ন মালাউড়ী তার বাসার সামনে কর্মসূচি পালনের আয়োজন করে। এ কর্মসূচিতে আসার পথে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে ঐ দিনই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরেুদ্ধে তার ব্যবহৃত সরকারি গাড়ি,বাসা ও নেতাকর্মীদের মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় দায়ী করে। পরে তার পক্ষে মধুপুর থানায় আলাদা দুটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে অপর গ্রুপ (সিদ্দিক হোসেন খান) পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুকে দায়ী করে বক্তৃতা করে। বক্তৃতায় নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের আসার পথে বাধা সৃষ্টি এবং মারপিট করে। নিজেরাই বাড়ী,গাড়ী দোকানপাট ভাংচুর করে আমাদের উপর দায় চাপায়। তাঁরা উল্লেখ করেন গত ১৪ মে এক গণমাধ্যমে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিষোধাগার করে বক্তব্য দিয়ে ছরোয়ার আলম খান আবু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর বিরোদ্ধে জেলা আওয়ামীলীগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ অবস্থায় তারা ছরোয়ার আলম খান আবু ও তার সাথে থাকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি’র পদত্যাগও দাবী করেছেন । সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর





মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে