কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে সমলয় চাষাবাদে রাইস ট্র্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্ভোধন

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে খরিপ-২ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক সাথে এক জাতের এক স্থানে সমলয়ে চাষাবাদ করার লক্ষ্যে রাইস  ট্র্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। ৩১ জুলাই সোমবার দুপুরে মধুপুর পৌরসভার দামপাড়া-বোয়ালী  গামে  কৃষি বিভাগ আয়োজিত চলতি  অর্থ বছরের  প্রণোদনা  কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন (উফসী) ধানের সমলয়ে চাষাবাদ বøক প্রদর্শনী  স্থাপনের লক্ষ্যে ৫০ জন কৃষকের  ১৫০ বিঘা জমিতে  ব্রী ধান-৭৫ এর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্ভোধন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। 

এ সময় কৃষকদের নিয়ে আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সমলয়ের বোয়ালী গ্রামের কৃষক শামছুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল। 

পরে দামপাড়া বিলে ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপন কার্যক্রম শুরু হয়। সমলয় পদ্ধতির চাষাবাদের ফলে একসাথে একই এলাকায় একই জাতের ফসল চাষের ফলে এক জমিতে বছরে তিনবার ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে কৃষকের। 

এ জন্য মধুপুরের কৃষি বিভাগ প্রনোদনা কর্মসূচির আওতায় এ সমলয় চাষাবাদ কর্মসূচি হাতে নেয়। এতে বোয়ালী ও দামপাড়া বিলে প্রায় ৫০জন কৃষকের ১৫০ বিঘা জমিতে খরিপ মৌসুমে উফসি জাতের ব্রী ধান-৭৫ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপ আমন ধানের চারা রোপন করা হয়। 


আরও খবর





মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৬ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে