দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

ঘাটাইলে সহকারী শিক্ষককে মারধর করেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

এম কে ডি আর উচ্চ বিদ্যালয়

ঘাটাইল(টাঙ্গাইল),প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিদ্যালয়ে প্রবেশ করে এক সহকারী  শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলার দেউলাবাড়ী এম কে ডি আর গণ উচ্চ বিদ্যালয়ে  এ ঘটনা ঘটে  ।

বিষয়টি প্রথমে  ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও ওইদিন রাতে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষক মোঃ জুলকার নাইন।

জানা গেছে, বিদ্যালয়ের পাশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর বাড়ি। বিদ্যালয়ের জায়গায় পাকা দেয়াল নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সহকারি শিক্ষক মোঃ জুলকার নাইন ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণে বাধা দেন এবং নিয়োগ পাওয়া নতুন প্রধান শিক্ষক আসার পর সীমানা মেপে দেয়াল নির্মাণ করার জন্য বলেন। এর কিছুক্ষণ পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর স্ত্রী ঝর্ণা বেগম ও তার মেয়ে ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিসকক্ষে প্রবেশ করে সহকারী শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

সহকারী শিক্ষক মোঃ জুলকার নাইন বলেন, শিক্ষকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের স্বার্থে নির্মাণে বাধা দেই। এ নিয়ে যে তাঁকে মারধর ও লাঞ্ছিত করা হবে তা বুঝতে পারেননি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর বলেন, ওই শিক্ষকও তাঁর আত্মীয়। তার স্ত্রী ও মেয়ে রাগের মাথায় ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর







মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে