সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদি সালমান রানা। তাঁর চিকিৎসায় এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও সহপাঠীরা। এমনকি শিরোপা জয়ের পর উদ্‌যাপনের জন্য পাওয়া অর্থও এই শিক্ষার্থীর চিকিৎসায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।


গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় গণিত ও সমাজকর্ম বিভাগ। প্রথমার্ধের খেলা শেষে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ডান হাঁটুতে মারাত্মক আঘাত পান আফ্রিদি। পরে হাসপাতালে নিয়ে এমআরআই (MRI) করানো হলে জানা যায়, তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।


এদিকে ওই ফাইনালে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গণিত বিভাগ। শিরোপা জয়ের পর উদ্‌যাপনের জন্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, টিম ম্যানেজার আবুল হায়াত সজীবসহ আরও দুই শিক্ষক মিলে শিক্ষার্থীদের দুটি খাসি কেনার অর্থ উপহার দেন। তবে সতীর্থের এমন গুরুতর আহত হওয়ার খবরে আনন্দ-উদ্‌যাপন বাতিল করে সেই অর্থ আফ্রিদির চিকিৎসার জন্য দিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।


উন্নত চিকিৎসার বিশাল ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় ছিল আফ্রিদির পরিবার। এ অবস্থায় সাহায্যের আবেদন জানিয়ে জাবিপ্রবি উপাচার্য বরাবর চিঠি দেন আফ্রিদির বড় ভাই। উপাচার্য ড. মো. আমির হোসেন তাঁকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপাচার্য বলেন, ‘খেলতে গিয়ে এমন চোট পাওয়া আসলেই দুঃখজনক বিষয়। তাঁকে সুস্থ করে তুলতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা দরকার, আমরা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’


শিক্ষার্থীর এমন আহত হওয়ার ঘটনায় ব্যথিত গণিত বিভাগের শিক্ষকেরাও। বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন, ‘আমরা আফ্রিদির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। তাঁর জন্য আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার, তা করার চেষ্টা করব।’


আফ্রিদির চিকিৎসায় বিভাগের শিক্ষার্থীদের আন্তরিকতার কথা জানিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এমন একজন ভালো খেলোয়াড়কে হারাতে চাই না। আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য-সহযোগিতা করা যায়, আমরা করে যাব।’

Tag
আরও খবর