ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

মহসিন কলেজে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৬৭ জন শিক্ষক!!

শিক্ষক সংকটে আছে চট্টগ্রামের মহসিন কলেজ। প্রাচীনতম এই সরকারি কলেজে নেই লাইব্রেরি ভবন ও অডিটরিয়াম। প্রায় ৮২ পদের মধ্যে ১৫ পদ শূন্য শিক্ষক সংকটে ভুগছে নগরীর প্রাচীনতম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান), স্মাতক (পাস) ও স্নাতকোত্তর কোর্স মিলে চার স্তরের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে এই কলেজে। এই চার স্তরে ১৬ হাজারের অধিক শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৬৭ জন। শতবর্ষী এই কলেজে ৮২টি শিক্ষকের পদ থাকলেও এরমধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। ফলে ৬৭ জন শিক্ষকের পাঠদান করতে হচ্ছে এই ১৬ হাজার শিক্ষার্থীকে। যেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হচ্ছে ১:২৩৮। অর্থাৎ একজন শিক্ষকের বিপরীতে
শিক্ষার্থী রয়েছেন ২৩৮ জনের কিছু বেশি। এছাড়া, খন্ডকালীন শিক্ষক রয়েছেন ১০ জন। এনাম কমিশনের রিপোর্ট অনুযায়ী অনার্স বিষয়ের জন্য সাত জন এবং মাস্টার্স বিষয়ের জন্য ১২ জন শিক্ষক থাকার কথা থাকলেও তার কোনটি নেই নগরীর এই প্রাচীন কলেজে।

কলেজ সূত্র থেকে জানা যায়, কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজারের বেশি। যার মধ্যে উচ্চ মাধ্যমিকে রয়েছেন সাড়ে ৩ হাজার। এছাড়া, স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্মাতকোত্তর কোর্স মিলে সাড়ে ১২ হাজারের মত শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে ১৪টি বিষয়ে স্মাতক এবং ১২টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে এই কলেজে। তবে এনাম কমিশনের রিপোর্ট অনুযায়ী অনার্স বিষয়ের জন্য সাত জন এবং মাস্টার্স বিষয়ের জন্য ১২ জন শিক্ষকের থাকার কথা থাকলেও তা নেই মহসিন কলেজে। যার ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটে ভুগছেন এই কলেজে। এছাড়া, অনেক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষক দিয়েই চলছে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর কোর্সের ক্লাস।

এ সম্পর্কে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ কামরুল ইসলাম জানান, বর্তমানে আমাদের শিক্ষক সংকট রয়েছে। শিক্ষার্থী অনুপাতে যে পরিমাণ শিক্ষক প্রয়োজন তা আমাদের নেই এবং নতুন করে শিক্ষকের কোন পদও সৃষ্টি হয়নি। এছাড়া, আমাদের ৮২টি পদ থাকলেও এরমধ্যে ১৫টি পদ খালি রয়েছে। ফলে ৬৭ জন শিক্ষক দিয়ে ১৬ হাজারের অধিক শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে। নতুন পদ সৃষ্টি হলে এ সমস্যা সমাধান হবে আশা করছি।

এ সম্পর্কে মহসিন কলেজের ছাত্র প্রতিনিধি আনোয়ার পলাশ জানান, সারা দেশের ১৬টি শতবর্ষী কলেজের মধ্যে মহসিন কলেজ অন্যতম। কিন্তু বাকি ১৫টি কলেজ যেভাবে এগিয়ে যাচ্ছে মহসিন কলেজ সেভাবে এগিয়ে যেতে পারছে না। তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষক সংকট। আমাদের ১৬ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৬৭ জন। শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারের নজর দিতে হবে এবং কলেজের শিক্ষক সংকট দূর করতে হবে। এছাড়া, মহসিন কলেজের মত একটি কলেজে কোন লাইব্রেরি ভবন ও অডিটোরিয়াম নেই। এটি খুবই দুঃখ জনক।

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস: ১৮৭৪ খ্রিস্টাব্দে মহসিন ফান্ডের বদান্যতায় চট্টগ্রামে সরকারিভাবে প্রথম মাদ্রাসা স্থাপিত হয়। ১৮৭৯ খ্রিস্টাব্দে ৩০ হাজার টাকা দিয়ে মাদ্রাসার জন্য সরকারের কাছ থেকে একটি বিরাট পাহাড় অধিগ্রহণ করা হয়। যার আয়তন ৩০ একর। এরপর ১৯২৭ খিস্টাব্দে এ শিক্ষা প্রতিষ্ঠানে আই এ (উচ্চ মাধ্যমিক) কোর্স চালু করা হয়। সেসময় প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ইসলামিক ইন্টার মিডিয়েট কলেজ বা আই আই কলেজ। ১৯৭০ সালে এই কলেজে বিজ্ঞান কোর্স চালু হয় এবং ১৯৭৮ সালে সর্বধর্মালম্বীদের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৭২ সালে কলেজের শিক্ষক পরিষদ হাজী মুহাম্মদ মহসিন কলেজ নামকরণের প্রস্তাব করেন। সেই প্রস্তাব মোতাবেক আই আই কলেজ এবং ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সরকারি উচ্চ মাধ্যমিক কলেজ দুটিকে একত্রিত করে ১৯৭৯ সালের জুলাই মাসে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ নামে রূপান্তরিত করা হয়।

 

Tag
আরও খবর
মহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

৮৪৮ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে





এক বিভাগে শিক্ষার্থী ৫৫০ জন, শ্রেণিকক্ষ ১টি

১০৯৩ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে




মহসিন কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা

১১০৬ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে