লালপুরে মোমিনপুর মাদরাসায় শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষকের বিদায় জাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া আজ রাতেই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম, চমকের অপেক্ষায় ফুটবল বিশ্ব ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ইসলামপুরে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ। মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা ঈশ্বরগঞ্জ-উচাখিলা ১১ কিমি সড়ক খানাখন্দে বেহালদশা জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন: খুলনা–পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি অধ্যাপক ডক্টর তরিকুল ইসলামের ধান পাকলেও মিলছে না স্বস্তি, চিটা ধানে কমতে পারে ফলন দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এক যুবকের মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে আটক পাঁচ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঢাকা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে কুলিয়ারচরে সংবর্ধনা

কুয়াশা উৎসবে মেতেছে নজরুল বিশ্ববিদ্যালয়

কুয়াশা উৎসবের মঞ্চ


হারাবার আগে পায়ে মাখো শিশির, কুয়াশার মাঠে বাড়ুক প্রাণের ভিড়’ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কুয়াশা উৎসব। হাজারো মানুষের উপস্থিতিতে জমে উঠেছে এই উৎসব।

রোববার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কুয়াশা উৎসব ১৪৩০ শুরু হয়। চলে ১১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

দু’দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর। উৎসবে নৃত্য, গান, কবিতা, লোকগান, কীর্তন, চিত্রকলা, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রাগ সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, সাহিত্য আলোচনা, রম্য বিতর্ক, নাট্য পরিবেশনা, নৃত্য পরিবেশনা, রস উৎসব, পিঠা পার্বণ, পালাসহ নানা আয়োজন করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কবি নজরুলের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে হেমন্তের বিদায় লগ্নে শীতের সৌন্দর্যকে তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এমন অনুষ্ঠানের আয়োজন। এই উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে তৈরি হয়েছে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা।

উৎসবের প্রথম দিন ১০ ডিসেম্বর রোববার শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে কনকনে শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পযার্য়ের দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এদিন সকাল ৭টায় যন্ত্রসঙ্গীত উদ্বোধন, রাগসঙ্গীত ও পিঠা পার্বনের মধ্য দিয়ে প্রথম দিনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে আজ বিকেল তিনটা থেকে আদিবাসী নৃত্য, কবিতা, সাহিত্য আড্ডা, উদ্বোধনী অনুষ্ঠান, পালা, চলচ্চিত্র প্রদর্শনী, নজরুল শ্রদ্ধাঞ্জলি, লোকনৃত্য, ফোরকাস্টের মাধ্যমে অনুষ্ঠান সমাপণী হবে।


আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, উৎসবের জন্য গত ১ ডিসেম্বর থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চলে এর প্রচারণা। মাসখানেক আগে থেকেই ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে উৎসবের প্রচারণা করা হয়েছে। ক্যাম্পাস ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে করা হয়েছে অর্থ সংগ্রহ।

এবারের উৎসর্গ করা হয়েছে মৈমনসিংহ গীতিকার শতবর্ষ উদযাপনকে। দ্বিতীয়বারে গৃহীত উৎসব বন্ধু নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এবারো উৎসব বন্ধুদের অর্থায়নে আয়োজন করা হয়েছে এই উৎসব। উৎসবের দুই দিন গান পরিবেশন করতে আসছে ব্যান্ড দল সহজিয়া, মাদল, গঞ্জে ফেরেশতা, মুয়ীয মাহফুজ ও কফিল আহমেদ।

দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসবের আয়োজন করা হয়। কুয়াশা উৎসব নজরুল বিশ্ববিদ্যালয়ের নিজের সৃষ্টি বলা চলে। এই ব্যতিক্রমধর্মী উৎসবকে কেন্দ্র করে অনেকদিন থেকেই কৌতুল কাজ করছিল। কুয়াশা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার যে প্রয়াস তা সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্ম ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। বাংলার যে ঐতিহ্যগুলো হারিয়ে গেছে সেগুলো আমরা এই আয়োজন থেকে জানতে পারছি। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার কাছে আরও বেশি আনন্দের।

বিশ্ববিদ্যালয়ের প্রষ্টর সঞ্জয় কুমার মূখার্জী বলেন, "এবার তৃতীয় বাবের মতো পালিত হচ্ছে কুয়াশা উৎসব।বাংলা এবং বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি যে সংস্কৃতিকে লালন করে আমরা আমাদের বাঙালিত্ব প্রকাশ করি সেই প্রকাশকে সামনে রেখে আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয় কুয়াশা উৎসব আমেজে কুয়াশাকে বরণ করে নিচ্ছে"। তিনি সবাইকে উৎসবে আসতে এবং উপভোগ করতে আমন্ত্রণ জানান।

আয়োজক পর্ষদের সদস্য অভীক তালুকদার জানান, দ্বিতীয়বারের মতো কোনো স্পন্সর ছাড়াই উৎসব বন্ধুদের আর্থিক সহযোগিতায় কুয়াশা উৎসব পালিত হচ্ছে। আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ক্যাম্পাসে এসে কুয়াশা উৎসব উপভোগ করুক। আমাদের বাংলা সংস্কৃতি আরও বিস্তৃত হোক। 

এর আগেও ২০১৯ ও ২০২১ সালেও নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে কুয়াশা উৎসব উদযাপিত হয়েছিল। তবে ২০২২ সালে কুয়াশা উৎসব উদযাপিত না হলেও ছোট পরিসরে ‘কুয়াশা কাতর’ পালিত হয়েছিল।

আরও খবর


গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

১৪৫ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

১৭১ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে