ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ইসলামপুরে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ। মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা ঈশ্বরগঞ্জ-উচাখিলা ১১ কিমি সড়ক খানাখন্দে বেহালদশা জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন: খুলনা–পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি অধ্যাপক ডক্টর তরিকুল ইসলামের ধান পাকলেও মিলছে না স্বস্তি, চিটা ধানে কমতে পারে ফলন দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এক যুবকের মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে আটক পাঁচ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঢাকা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে কুলিয়ারচরে সংবর্ধনা ববি প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু করেছেন উপাচার্য সরকারি তিতুমীর কলেজ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন নোয়াখালীতে মিথ্যা সংবাদ প্রকাশের সংবাদ সম্মেলন

সুশৃঙ্খল পরিবেশে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৯০৮ জন পরীক্ষার্থী মনোনীত হলেও পরীক্ষায় উপস্থিত ছিল ৮৭১ জন, যা শতকরা হিসাবে ৯৫.৯২ শতাংশ। এ উচ্চ উপস্থিতি হার ভর্তি পরীক্ষার গুরুত্ব ও শিক্ষার্থীদের আগ্রহের প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় তৎপর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, রোভার স্কাউট, আনসার বাহিনী ও স্থানীয় প্রশাসন। এছাড়া কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনও।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যাতায়াতে সহায়তার জন্য ময়মনসিংহ ও ভালুকা থেকে বাসের বিশেষ ব্যবস্থা রাখা হয়। পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনের নিচে ও ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে নির্ধারিত স্থান রাখা হয়। গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ।

সকালে পরীক্ষার শুরুতে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ভিজিল্যান্স কমিটির সদস্যরা। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ভিজিল্যান্স টিমের অন্যান্য সদস্যরা পরীক্ষা চলাকালীন কক্ষে প্রবেশ করেননি।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক আগ থেকেই প্রস্তুতি শুরু করেছিল। এজন্য পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিতে পেরেছি। পরীক্ষার্থীদের যাতায়াত, বিশ্রাম ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।” তিনি আরও জানান, পরীক্ষাকালীন সময় বিশ্ববিদ্যালয়ে এনএসআই, ডিজিএফআই ও গুচ্ছ ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা ও অভিভাবকেরা।

উল্লেখ্য, আগামী ২ মে অনুষ্ঠিত হবে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা, যেখানে ৫,৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরপর ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা ও একই দিনে আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা, যেখানে অংশ নেবেন ৮,৪৩৯ জন শিক্ষার্থী।

আরও খবর


গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

১৪৫ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

১৭১ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে