গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কুকুর হত্যার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিষ প্রয়োগে কুকুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টা ও প্রক্টরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।এছাড়া উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। 


সোমবার (১০ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন লাইব্রেরি ভবনের সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো: আমজাদ হোসেন ড. ইঞ্জি.। এছাড়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন। 


মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের দাবীসমূহ হলো- ২৪ ঘন্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। তদন্ত কমিটিতে কমপক্ষে ২ জন জেষ্ঠ্য শিক্ষার্থী রাখতে হবে এবং বিশ্ববিদ্যালয় বর্হিভূত বিশেষজ্ঞ দ্বারা কমিটি গঠন করতে হবে। প্রাণিসম্পদ ও পরিবেশ অধিদপ্তর থেকে একজন করে দুইজন, একজন আইনজীবী ও জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে।৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।অন্যথায় কঠোর আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে এবং ক্যাম্পাসে একটি এনিম্যাল রেসকিউ টিম গঠন করতে হবে।


মানববন্ধনে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃশংস ভাবে যে কুকুরগুলোকে হত্যা করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।শিক্ষার্থীদের সাথে এ মানববন্ধনে একাত্মতা পোষণ করছি।শিক্ষার্থীদের দাবিসমূহের সাথে আমি সহমত পোষণ করি এবং আমি এই কুকুরগুলোর হত্যার উপযুক্ত বিচার দ্রুত চাই।


মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক। আমরা আশা করি, অবিলম্বে আমাদের সকল দাবীসমূহ মেনে নিয়ে খুশির খবর দিবেন।


উল্লেখ্য, জলাতঙ্ক দিবসে গত বুধবার যবিপ্রবি ক্যাম্পাসে সুস্থ সবল ১৮ টি কুকুরকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছেন,ঘটনাটি তাঁদের অজানা। তবে বিষ প্রয়োগকারী ব্যক্তি জাকির মিয়া বলেছেন, কুকুর নিধনের জন্য দুই হাজার টাকার চুক্তিতে তাকে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশনায় তিনি কুকুর হত্যা করেছেন। এদিকে মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'আমি কুকুর মারতে নির্দেশ দেয়নি। কে বা কারা মেরেছে আমি তাদের চিনি না।


এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,ছাত্রনেতারাসহ দেশের বিশেষজ্ঞমহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত পূর্বক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর