ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

যবিপ্রবিতে আইসিটি একাডেমি করবে হুয়াওয়ে


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি আইসিটি একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।


আজ বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এবং হুয়াওয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির চ্যানেল সেলসের পরিচালক ঝ্যাং চেং। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্ততা করেন যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান। 


সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের তরুণ আইসিটি শিক্ষার্থীরা যেন বিশ্ব পেশাবাজারে নিজেদের জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ আইসিটি একাডেমি পরিচালনা করতে চায় হুয়াওয়ে। যবিপ্রবির সাথে সমঝোতা স্মারক সইয়ের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সাথেও আইসিটি একাডেমি স্থাপনের জন্য সমঝোতা স্মারক সই করে হুয়াওয়ে।


বর্তমানে হুয়াওয়ে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশে^র ৯০টি দেশে ১৫০০-এর বেশি প্রশিক্ষক দ্বারা তাদের আইসিটি একাডেমি পরিচালনা করছে। সমাঝোতা স্মারকের ফলে এসব প্রশিক্ষকদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন যবিপ্রবির শিক্ষার্থীগণ। দুই প্রতিষ্ঠান মিলিত হয়ে আইসিটি ভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করবে। যা পরিচিত হবে হুয়াওয়ে-যবিপ্রবি আইসিটি একাডেমি নামে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজারের জন্য নিজেদের উপযুক্ত করে তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সমঝোতা স্মরক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, চেয়ারম্যানগণ, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। 


সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আইসিটি একাডেমি-অপরেশন এবং ক্যারিয়ায়ের সুবিধা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসান, আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান, হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ প্রতিনিধি এবং সাবেক মানবসম্পদ বিভাগের পরিচালক তৌহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর