চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

পাবিপ্রবির নতুন প্রক্টর ড. কামরুজ্জামান


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর হিসেবে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুজ্জামান খানকে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কার্যকর করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. কামরুজ্জামান খানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী তিনি দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এই বিষয়ে যোগাযোগ করা হলে ড. কামরুজ্জামান খান রেজিস্ট্রার অফিস থেকে দেওয়া চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। সকাল সাড়ে ১১টায় তিনি দায়িত্ব গ্রহণের চিঠিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন

উল্লেখ্য,  দীর্ঘ ৪২ দিন উক্ত পদ শূন্য থাকার পর আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  প্রক্টর  পদে নিয়োগ হয়েছে । 


Tag
আরও খবর