বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

‘জাতীয় বীমা দিবসে’ প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্স লিমিটেডের বর্ণাঢ্য র‌্যালি সম্পূর্ণ

ফাইল ছবি

জাতীয় বীমা দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 


আজ ০১ মার্চ ২০২৩,প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্স লিমিটেডের উদ্যোগে র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ার প্রাঙ্গন থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১ মার্চ-কে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (০১ ই মার্চ,২০২৩) সকালে এই র‌্যালি অনুষ্ঠত হয়। 


বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ০১ মার্চ দিবসটি পালন করা হবে। দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করেছে প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্স লিমিটেড,সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক শাখা।


এ সময় উপস্থিত ছিলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড,সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক শাখার এফ.পি.আর সেন্টারের ইনচার্জ ও এরিয়া ম্যানেজারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড,সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক শাখার এফ.পি.আর সেন্টারের মোঃ জনি মিয়া, জি.এম, মোসলেহ উদ্দিন, জি.এম, রাকিবুল ইসলাম , ডিজিএম, ও এজিএম মোঃ হানিফ সহ প্রমুখ।‌


অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমি যখন জন প্রতিনিধি হিসেবে থাকবোনা তখন বীমা কোম্পানীর সাথে জড়িত হয়ে জনগণের পাশে থেকে তাদের সেবায় নিজেকে আত্ম নিয়োগ করব। তিনি আরো বলেন, বীমা কোম্পানির অনেক মাঠকর্মী নাকি গ্রাহকের টাকা নিয়ে তা যথাযথ ভাবে জমা করেন না! এধরনের অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। এমন হলে বীমা কোম্পানীর সুনাম বৃদ্ধির পরিবর্তে কুনাম হবে। এসব ক্ষতিকর কোন কাজ যেন না হয়, তাহলেই আজকের এই বীমা দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে বলে তিনি মনে করনে।


র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড,সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক শাখার এফ.পি.আর সেন্টারের মোঃ জনি মিয়া উল্লেখ করেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমাখাত যাতে কার্যকর অবদান রাখতে পারে এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে এবং র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।

আরও খবর