কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৫

মদ-গাঁজাসহ গ্রেফতারকৃত ৫জন।

বগুড়ার আদমদীঘিতে ১০ লিটার চোলাই মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ইশবপুর ও রামপুরা বাজার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে আদমদীঘি থানার টহল পুলিশ আদমদীঘির সান্তাহার-তিলকপুর সড়কের ইশবপুর ব্রিজের ওপর থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বড়গাছা শাহপাড়ার আলিমউদ্দিনের ছেলে আব্দুল মালেক শাহকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এছাড়া একই রাতে আদমদীঘি সদর ইউনিয়নের রামপুরা বাজার এলাকা থেকে ১০০গ্রাম গাঁজাসহ কদমা গ্রামের খয়ের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), আবুল হোসেনের ছেলে মিঠু প্রাং (৪৫), রামপুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ধলু (৪০) ও দক্ষিণ গনিপুর গ্রামের রবেশ আলীর ছেলে উজ্জ্বল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (২৪ অক্টোবর)  দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে