কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে প্রতিপক্ষের মারপিটে আহত ৪

প্রতিপক্ষের মারপিটে হাসপাতালে আহতরা। ছবি: দেশচিত্র

আদমদীঘিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে শাশুড়ী, ছেলে ও ছেলের বউসহ ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির সাঁকোয়া গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই গ্রামের ইসলাম হোসেন বাদি হয়ে একই গ্রামের জহুরুল, তার স্ত্রী মিনারাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়. আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁকোয়া গ্রামের ইসলাম হোসেন ও জহুরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে। গত রোববার বেলা ১১ টায় ইসলাম হোসেনের বাড়ির সীমানায় চুলা ঘরের ছাউনি দেয়ার জন্য তার মা রেহেনা বেগম (৫০) ও তার স্ত্রী শাহনাজ বেগম বাঁশ পুতে বেড়া দেয়ার চেষ্টা কালে প্রতিপক্ষ জহুরুল ইসলাম তার স্ত্রী ছেলে মেয়েরা বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জহুরুল ইসলামসহ তার লোকজন লাঠি সোডায় সজ্জিত হয়ে বিধবা রেহেনা বেগম, তার প্রতিবন্ধী ছেলে রায়হানম, ইসলাম হাসেন ও তার স্ত্রী শাহনাজ বেগমকে এলাপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সাঁকোয়া গ্রামে গিয়ে জহুরুল ইসলামসহ তার পরিবারকে পাওয়া যায়নি। তারা ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে বলে গ্রামবাসি জানান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে