কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত স্কুলশিক্ষার্থী খুন



জয়পুরহাটে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আব্দুর রহমান নামে (১৫) এক মাদকাসক্ত স্কুলশিক্ষার্থী খুন হয়েছে।


নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।  


মঙ্গলবার (৩০ মে) সকালে জয়পুরহাট শহরের গুলশান মোড়ে এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি জানান, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা দুই বছর পূর্বে এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।


তিনি আরও জানান, ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

আরও খবর