কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে বেড়েছে ডায়রিয়া রোগী,স্যালাইন সংকট হাসাপাতালে.

জয়পুরহাটের আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৯ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। দেখা দিয়েছে সরকারি কলেরা স্যালাইনের তীব্র সংকট। কর্তৃপক্ষের দাবি, চাহিদা দিয়েও মিলছে না পর্যাপ্ত স্যালাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৭ থেকে ২৮ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত জরুরি বিভাগে এসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ১৯ জন। এর মধ্যে সাতজন শিশু, সাতজন নারী ও পাঁচজন পুরুষ। শুধু ডায়রিয়া রোগে ভর্তি আছেন ২৭ জন (২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত)। ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা জানান, ভর্তি হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সামান্য স্যালাইন পাওয়া গেছে। অতিরিক্ত স্যালাইন বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, কলেরার স্যালাইনের জন্য সর্বশেষ চাহিদা দেওয়া হয়েছিল চার হাজার। এর মধ্যে এক হাজার মিলিলিটারের স্যালাইন দুই হাজার ও ৫০০ মিলির স্যালাইন । মোট চাহিদার মধ্যে পাওয়া গেছে মাত্র ৬০০টি। ইতিমধ্যেই ৩০০ স্যালাইন রোগীদের সরবরাহ করা হয়েছে। রাশেদ নামের এক ভর্তি রোগী বলেন, ভর্তির সময় হাসপাতাল থেকে দুটি স্যালাইন পেয়েছি। পরে তিনটি স্যালাইন বাইরে থেকে কিনে এনেছি। এখন আরো দুটি স্যালাইন কিনে আনার জন্য চিকিৎসক লিখে দিয়েছেন। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ আদনান জানান, অন্য সময়ের তুলনায় তিন গুণ বেশি ডায়রিয়ার রোগী। ২৬ জন রোগীর বিপরীতে তিনজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চাহিদার তুলনায় সীমিতসংখ্যক কলেরার স্যালাইন সরবরাহ পাওয়ায় কোনো রকমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ কারণে রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে।
Tag
আরও খবর