কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলা

সাংবাদিক রাজীব নূর


 হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।


গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভুষণ পাড়ার রামনাথ বিশ্বাসের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।


হামলার শিকার সাংবাদিকরা হলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।


আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাজীব নূর।


ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক রাজীব নূর বলেন, ভূ-পর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি অনেক দিন যাবত দখল করে রেখেছে ওয়াহেদ মিয়া ও তার পরিবার। এ বিষয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য আমরা সেখানে গিয়েছিলাম।


তিনি আরও বলেন, আমার সঙ্গে থাকা মোশাহেদ মিয়া নিজের পরিচয় দিয়েই ওয়াহেদ মিয়ার সঙ্গে সালাম ও কুশল বিনিময় করছিলেন। ওই সময় আমি রামনাথ বিশ্বাসের ঘরের একটি ছবি তুলি। ছবির তোলার পরপর ওয়াহেদ মিয়া চড়াও হন এবং ছবি তোলার কারণ জানতে চান। আমরা আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করতে থাকার এক পর্যায়ে তার ছেলে ওয়ালিদসহ কয়েকজন আসে এবং টান দিয়ে আমার মোবাইল কেড়ে নেয়।


রাজীব নূর আরও বলেন, এক পর্যায়ে ওয়ালিদের সাথে আরও কয়েকজন যুবক জড়ো হয় এবং লাঠিসোঁটা দিয়ে আমাদেরকে মারধর শুরু করে। আমাদের সাথে থাকা আলমগীর ও তৌহিদকে বেধড়ক পিটিয়েছে তারা।


এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ওয়াহেদ মিয়া জানান, অনুমতি ছাড়া ছবি তোলার কারণ জানতে চেয়েছি। হামলার কোনো প্রশ্নই আসে না।


এ বিষয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর