লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভালুকায় রাতের আঁধারে কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরির মালিক কর্তৃক রাতের আধাঁরে কোটি টাকা মূল্যের ফসলি জমিতে টিনের বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিরাত স্পিনিং মিলস লিমিটেড নামে একটি নির্মানাধিন কোম্পানীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার ভরাডোবা ইউনিয়নের দেলিয়াপাড়া গ্রামে। এ ঘটনায় জমির মালিক মোঃ হারুন মিয়া বাদি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ ও সরেজমিন পরিদর্শেনে জানাজায়, ধলিয়া দেয়ালিয়া পাড়ার সূর্য্যত আলী সেখের ছেলে হারুন মিয়ার পার্শ্ববর্তী ভরাডোবা মৌজায় ১০৪০ নম্বর দাগে ৩৭ শতাংশ ফসলি জমি রয়েছে। গত ২৮ মে রাতের অঁধারে নির্মানাধীন আমিরাত স্পিনিং মিলের মালিক মাসুদ ফকির, রেজাউল করিম ও স্থানীয় কেয়ারটেকার সোহেলের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র লোক হারুন মিয়ার ওই জমি জবর দখলের উদ্দেশ্যে পিলার পুতে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। কোটি টাকা মূল্যের ওই জমির জন্য মৌখিক বায়না বাবদ ৩০ লক্ষ টাকা দেওয়ার পর বাকি টাকা না দিয়ে ও জমি রেজিষ্ট্রি না করে জোর করে দখলের উদ্দেশ্যে পিলার পুতে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন।


জমির মালিক হারুন মিয়া জানান, পাশের ধলিয়া মৌজার দেয়ালিয়াপাড়ার কিছু জমি নিয়ে কোম্পানীর সাথে তার মামলা চলছে। আগামী ৮ জুন আদালত উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু এর আগে গত ২৮ মে রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে তার ৬৩.৫০ শতাংশ জমিটি দখলে নেয়ার চেষ্টা চালায়, গত বোরো মওসুমেও ওই জমি হতে তিনি ৩০ মনের উপরে বোরো ধান মাড়াই করেছেন।


তিনি আরো জানান, কোম্পানীর সাথে জমি বিক্রি বিষয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারী তারিখে মৌখিক হাত বায়না ৩০ লক্ষ টাকা ও জনতা ব্যাংক, ঢাকা দিলকুশা কর্পোরেট শাখার ৮০ লাখ টাকার একটি চেক দেন। পরে বাংকের ওই একাউন্টে টাকা না থাকায় চেকটি তার কাছ থেকে ফেরত নিয়ে যান ফ্যাক্টরি মালিক কর্তৃপক্ষ। এরপর থেকেই কোম্পানীর সাথে কিছু জমি নিয়ে তার মামলা চলে এবং তা বর্তমানে চলমান আছে।


এ ব্যাপারে কোম্পানীর স্থানীয় কেয়ারটেকার ও নিজেকে ওই কোম্পানীর এডমিন ম্যানেজার দাবি করা সোহেল মিয়া জমি রেজিষ্ট্রি না করে পিলার পুতে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করার কথা স্বীকার করে জানান, হারুন মিয়া জমি বিক্রির জন্য কোম্পানীর কাছ থেকে বায়না হিসেবে ৩০ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি দিতে তালবাহানা করছেন। তাই তারা পিলার পুতে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।


ভালুকা মডেল থানার পরিদর্শক মো. কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ওই জমিতে কোম্পানী কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।#

Tag
আরও খবর