কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকা ( ময়মনসিংহ) সংবাদদাতা।।বকেয়া বেতনের দাবিতে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 


বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।


পরে স্থানীয় প্রশাসন, পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া তারা।


বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাহদীন সোয়েটার লিমিটেডের শ্রমিকরা মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তারা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এসময় তীব্র গরম মহাসড়কের যানবাহনে থাকা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। 


পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহাম্মেদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনসহ কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। পরে পরে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। #

Tag
আরও খবর