কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কড়িহাটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সার্চ কমিটির সভা অনুষ্ঠিত


কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন'র নতুন কমিটি গঠনের লক্ষ্যে - গঠিত সার্চ কমিটি ও এসএসসি বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গতকাল বিকেলে সাবেক শিক্ষার্থী শাহরিয়ার রসীদ খসরু'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সার্চ কমিটির সদস্য জাফর সাদেক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন, মামুনুর রশীদ বুলবুল, সাখাওয়াত হোসেন ও স্থানীয় সাবেক শিক্ষার্থীবৃন্দ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেক্রেটারি প্রকৌশলী শরীফ উদ্দীন'র স্বপ্নের সংগঠন বিনির্মানে, প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট ওমর ফারুক, জাহাঙ্গীর আলম ও সাখাওয়াত হোসেন এর উদ্যোগে এসএসসি প্রতিটি ব্যাচের একজন করে সদস্য নিয়ে কমিটির গঠনের পরামর্শ দেন।

বিদ্যালয় তথা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, ত্বরান্বিত করার জন্য শিকড় বহুমুখী কমপ্লেক্স নির্মানের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোই নতুন কমিটির মূল লক্ষ্য হবে বলে ঐক্যমত পোষণ করা হয়। সভায় সংগঠনের সাবেক সফলতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ আহমেদ রুবেল ও এসোসিয়েশনের বর্তমান সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল কবীর রুমি ভার্চুয়াল যুক্ত হয়ে মতামত দেন। এসোসিয়েশননের কলেবর বৃদ্ধির জন্য ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। এবং একটি ফেসবুক আইডি সক্রিয় রয়েছে, সাবেক শিক্ষার্থীদের সংযুক্ত হওয়ার জন্য সবিনয় অনুরোধ হচ্ছে।


আরও খবর