কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সিএমপি কমিশনার ও পুনাক সভানেত্রীর ঈদ উপহার বিতরণ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সিএমপি কমিশনার ও পুনাক সভানেত্রীর ঈদ উপহার বিতরণ



চট্টগ্রামের নগরীর  কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অবস্থিত 'উপলব্ধি' শিশু নিবাসের পরিবার বঞ্চিত শিশুদের মাঝে সিএমপি কমিশনারের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয় ।
   
       ১৫ এপ্রিল শনিবার উপলব্ধি' শিশু নিবাসে শিশুদের মাঝে  এ উপহার  তুলে দেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ও পুনাক সভানেত্রী  রীতা দাস।

  এসময়  পুলিশ কমিশনার  বলেন, ওরা আমাকে 'বাপি' ডাকে, তাই ওদের হাতে উপহার তুলে না দিয়ে ঈদ করি কীভাবে! আর এজন্যই নিজের সন্তানদের সাথে নিয়ে এসেছি পরিবারের বাইরে আরেকটি পরিবারের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করে নিতে।

সরকার অনুমোদিত সমাজসেবামূলক একটি  অরাজনৈতিক মানবিক  প্রতিষ্ঠান 'উপলব্ধি'। হারিয়ে যাওয়া, স্বজনহীন, অসহায়, ঠিকানাবিহীন ভাসমান কন্যা শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি।

শুধু লেখাপড়া নয়, এখানকার শিশুরা খেলাধুলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

ঈদ উপহার বিতরণের সময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আব্দুল ওয়ারীশ সপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং 'উপলব্ধি'র সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

আরও খবর