গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কক্সবাজারে পদযাত্রায় বিএনপির নেতাকর্মীদের ঢল

সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বিশাল পদযাত্রা করেছেন। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।


আজ মঙ্গলবার (১৮জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পরে তা কক্সবাজর শহর বিভিন্ন এলাকা ঘুরে দলীয় কার্যলয়ে শেষ হয়।এসময় পুরো শহর এলাকায় আধা কিলোমিটার সড়কজুড়ে প্রায় ১ ঘণ্টার মতো যানজট দেখা যায়।



নেতাকর্মীদের অভিযোগ,কর্মসূচিতে আসার সময় অটোরিকশা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, নেতাকর্মীরা সকাল ৯টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। পদযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।



জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেন,সারা বাংলাদেশের মানুষ আজ প্রতিবাদে ফুঁসে উঠেছে। এ সরকার ভুয়া ভোটের সরকার। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা সংসদের মাধ্যমে এমন একটি সরকার গঠন করেছে যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।


যুবদলনেতা জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধ সরকারের পতনের দাবিতে আমরা টেকনাফ থেকে ৫হাজার নেতাকর্মী নিয়ে এই এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি । আমরা বলেছি শান্তিতে বিদায় নিয়ে চলে যান। আমাদের দাবী আপনারা ক্ষমতা হস্তান্তর করুন একটি নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

Tag
আরও খবর