গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

এখনো সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ তুহিনের মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্থানীয় কিশোর মোহাম্মদ আলী তুহিন (১৫)সন্ধান গত ২৪ ঘণ্টায়ও মেলেনি। বুধবার (১৯জুলাই) ভোর ৫ থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন সী লাইফ গার্ড কর্মীরা।


এর আগে মঙ্গলবার (১৮জুলাই) বেলা ৪টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন কিশোর ।


নিখোঁজ কিশোর কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড নূর পাড়ার হোসেনের পুত্র।


সী লাইফ গার্ড কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু বলেন,ভোর ৪টা থেকে আমাদের ২য় দিনের উদ্ধার কার্যক্রম শুরু হয়। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্র একটু চ্যালেঞ্জ হয়েছে। তারপর আমরা সাগরের নিচে ডুব দিয়ে খোঁজ করার চেষ্টা করছি।


তিনি আরো বলেন, আমাদের আরো একটি টিম সাগরের মাঝে গিয়ে ওয়াটার বাইক নিয়ে সন্ধান চলছে। আশাকরি আমরা ভাটার সময় পেয়ে যাবো।


নিহত কিশোরের পিতা হোসন বলেন, আমার ছেলে যে বীচে আসছে সেটা আমরা জানি না। ছেলে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আব্বা আমি যাচ্ছি শব্দটা যে শেষ শব্দ হবে কোনদিন কল্পনা করেনি। আমি কিছু চাই না শুধু আমার ছেলের মরদেহটি চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।


টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর আবু সাঈদ (পিপিএমসেবা) বলেন,স্থানীয় কিশোর তুহিনের মরদেহ উদ্ধারের কার্যক্রম চলমান। সাগর উত্তাল থাকায় দমকল কর্মীদের উদ্ধার করা একটু কঠিন হয়ে পড়েছে।

Tag
আরও খবর