কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সমুদ্র সৈকত থেকে গোসল করতে নেমে ভেসে যাওয়া আতহার নুর কাইফের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক এইচএসসি পরিক্ষার্থী। ৩ বন্ধু এক সাথে গোসলে নামলে অপর ২ বন্ধু ফিরে আসলেও সাগরে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় ১৭ বছরের টগবগে তরুণ কাইফ।


শুক্রবার সকাল ৮টায় সৈকতের কলাতলি সায়মন পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজ আতহার নূর কাইফ (১৭) আলির জাহাল এলাকার বাসিন্দা বশির উদ্দিন আহমেদের ছেলে এবং কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরিক্ষার্থী। 


কাইফের বাবা বশির উদ্দিন আহমেদ  জানান, 'ফজরের নামাজ শেষে আমরা ঘুমিয়ে গেলেও শুক্রবার হওয়ায় কাইফ সহ ৩ জন সৈকতে ফুটবল খেলতে আসে৷ খেলা শেষে গোসলে নামলে সাগরে তলিয়ে যায় কাইফ। পরে তার অপর বন্ধু আমাকে ফোন করে বিষয়টি জানালে আমরা ছুটে আসি।'


তিনি আরো জানান, "বিষয়টি তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডকে জানালে লাইফ গার্ডকর্মীরা উদ্ধারে গেলেও এখনো কাইফের কোন খোঁজ মিলেনি। আমরা এখনো সৈকতের পাড়ে অপেক্ষা করছি"।


এদিকে উদ্বেগ উৎকণ্ঠায় সকৈতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে খোঁজছেন কাইফের বাবা বশির উদ্দিন। আত্নীয় স্বজনরা বিভিন্ন দলে ভাগ হয়ে সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা, ও কক্সবাজার পৌরশহরের নাজিরারটেক, সমিতি পাড়া কুতুবদিয়া সৈকতে সন্ধান করছেন।


লাইফ গার্ড কর্মী ওসমান গণি জানান, খবর পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি সাগরের অনেকদূরে ভাসছিলো কাইফ। পরে সাগর উত্তাল থাকায় বিশাল বিশাল কয়েকটি ঢেউ কাইফকে তলিয়ে নিয়ে যায়।


আজ সকালে কলাতলী পয়েন্টে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Tag
আরও খবর