যার বন্দনায় হৃদয় মগ্ন দিবারাত্রি
যার নয়নের দিকে তাকিয়ে-
হৃদয় হারিয়ে যায় গহীন পুষ্পের অরণ্যে,
যার কথা ভাবতে ভাবতে-
অগ্নিময় পথ পাড়ি দিলেও
ছুঁতে পারবে না উত্তপ্ত অগ্নিকণা আমায়।
যার কথা ভাবতে ভাবতে-
গভীর সমুদ্র পাড়ি দিলেও
ক্লান্ত হবো না আমি।
যার কথা ভাবতে ভাবতে-
কঠিন বরফের স্তূপে দাঁড়িয়ে থাকলেও
বুঝতে পারবো না আমি বরফের টুকরো হয়ে গেছি।
যার কথা ভাবতে ভাবতে-
মরুভূমির উত্তপ্ত পথ পাড়ি দিলেও
মনে হবে শীতল ছায়া ঘেরা পথে আছি।
যার কথা ভাবতে ভাবতে-
কণ্টকময় পথেও মনে হবে পুষ্প ছড়ানো।
কারণ, সে আমায় শুধু ভালোবাসে না
সে আমায় বিশ্বাস করে।
শারমিন নাহার ঝর্ণা
পাংশা, রাজবাড়ী।
৭৩ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬৪ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৪ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০০ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২২৭ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩৪ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩৭ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫৩ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে