কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমারে মোবাইলের শোরুমে চুরি

নীলফামারীর ডোমার শহরের জনপ্রিয় মোবাইলের দোকান 'মিম টেলিকম' থেকে ৩০০টি স্মার্টফোন চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

বুধবার (২রা অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের সাহাপাড়া রোড স্থ মিম টেলিকমে চুরির ঘটনাটি ঘটে। সর্বস্ব চুরি যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ও তরুণ উদ্যোক্তা মোঃ রিপন হক। দোকান চুরির ঘটনায় ডোমার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

মোঃ রিপন হক জানান, সকাল ৯টায় কর্মচারী এসে দোকান খুলতে শাটার ভাঙা দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি এসে দেখেন দোকানের ৩০০টি স্মার্টফোন নিয়ে গেছে চোররা। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করছেন তিনি। যা পরিশোধ করতে মোটা অংকের অর্থ কিস্তি প্রদান করতে হয়। চুরি যাওয়ায় পথে বসে গেলেন বলে জানান তিনি।

এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে