কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল

একজন ধর্মপ্রাণ মানুষ কখনো অন্য ধর্মের প্রতি বিরূপ আচরণ করতে পারেনা। তাইতো সম্প্রতি সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার ধর্মপ্রাণ তৌহিদী জনতা।


পিরিজপুর এলাকাবাসীর উদ্যোগে ও ইসলামী যুব সমাজ কল্যাণ ট্রাস্ট এর সদস্যদের সার্বিক সহযোগিতায় শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পর পিরিজপুরে জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।


বিক্ষোভ মিছিলে ধর্মপ্রাণ মুসল্লীরা বলেন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।ভবিষ্যতে যাতে পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

মুসল্লীরা আরো বলেন, পবিত্র আল কুরআনের সাথে অসম্মানজনক কিছু করলে বাংলার মুসলিম সমাজ ঝাঁপিয়ে পড়বে এবং মুসলমানের সাথে ঠাট্টা মশকরা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

শান্তি ও শৃংখল ভাবে বিক্ষোভ মিছিলটি শেষ করতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ সহযোগিতা করায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামকে ধন্যবাদ জানায় ধর্মপ্রাণ মুসল্লীরা ।

Tag
আরও খবর