তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে স্বর্ণের চেন চুরির দায়ে ৪ মহিলা আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করার সময় ৪ জন মহিলাকে লোকজন ও হাসপাতালের স্টাফরা আটক করে পুলিশে দিয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টার সময়  উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে।

চিকিৎসা নিতে আসা রোগী মোসাঃ সুফিয়া খাতুন (৫০) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের শেখপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার স্ত্রী।

আটককৃতরা হলেন, মোসাঃ সেলিনা আক্তার জোসনা (৪০) স্বামী- মোঃ ওস্তার আলী কালাচান, মোসাঃ রুমানা আক্তার আঁখি (২০) স্বামী- মোঃ মজন, মোসাঃ সুবর্ণা খাতুন চাঁদনী (২১) স্বামী- মৃত আকাশ, মোসাঃ শিরিনা আক্তার জুমা (৩০) স্বামী- মোঃ আলাউদ্দিন  জামাল। সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল এলাকার বাসিন্দা। পেশাই তারা বেদে।

রোগী সুফিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত। চিকিৎসা ও ঔষধ নেওয়ার জন্য গোদাগাড়ী  (প্রেমতলী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার জন্য সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়েছিলাম। আমার পেছনে ওই মহিলা গুলো একই সারিতে দাঁড়িয়ে আমার গলার স্বর্ণের চেইন চুরি করার উদ্দ্যেশে ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করিয়া আমাকে ঘিরে ধরে। তারপর আমার পেছনে সেলিনা তাহার হাতে থাকা একটি কাঁচি দিয়ে কৌশলে আমার গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করার উদ্দ্যেশে কেটে দিলে নিচে মেঝেতে পড়ে যায়। চেনটির মূল্য নব্বই হাজার টাকা। সেলিনা তার সঙ্গীরা তা চুরি করে নেয়। তখন আমি আমার গলায় হাত দিয়া স্বর্ণের চেইন চুরির বিষয়টি বুঝতে পারিলে চিৎকার দিতে থাকি। আশেপাশের লোকজন ও হাসপাতাল স্টাফরা মিলে তাদের আটক করে। পরে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তাদের আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ডাঃ শাওন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ জানাই ঘটনা স্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নিয়ে তল্লাশী করিয়া সেলিনার নিকট হইতে সেই ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও চুরির কাজে ব্যবহৃত কাঁচি উদ্ধার করি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে  পুলিশ জানাই।


Tag
আরও খবর