কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জের নূর-আলীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ।

কালিগঞ্জের নূর-আলীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ।

কালিগঞ্জের নূর-আলীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ।


বিভিন্ন আশ্বাস দিয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অনেক বেকার যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে কৃষ্ণনগরের মো: নূর আলীর বিরুদ্ধে। সে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অয়েজ উদ্দিন মোড়লের পুত্র, নূর আলী এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেই দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশলে সময় ক্ষেপণ করছে এবং ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে জানান ভুক্তভোগীরা ।

নূর আলীর প্রলোভনের জালে আটক যুবকদের একজন রঘুনাথপুর গ্রামের আব্দুল্লা গাজীর পুত্র আসাদুজ্জামান(টুকু)। সে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে নূর আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, টুকুর নিকট থেকে গত ২৮ নভেম্বর ২০২৩ সালে ২ মাসের মধ্য মালেশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ টাকা নেয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অযুহাতে সময় ক্ষেপণ করেছে এবং বিগত ৬ ফেব্রুয়ারী একটি জাল(নকল) ভিসার কাগজপত্র প্রদান করে।

টুকু জাল ভিসার বিষয়টি বুঝতে পেরে নূর আলীর কাছে তার প্রদেয় টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে নূর আলী টুকু কে দ্রুত মালেশিয়া পাঠানোর কথা বলে আরও টাকা দাবী করে। আরেক ভুক্তভোগী আলমগীর বলেন ৪ মাস পূর্বে রাশিয়া পাঠানোর কথা বলে আমার নিকট থেকে নূর-আলী ২ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে এবং দুইবার আমাকে মালেশিয়া যাওয়ার জন্য ভিসার জাল(নকল) কাগজ দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত নূর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এইচ আর এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশে গমনিচ্ছুদের সহযোগীতা করি।

আমার বিরুদ্ধে জাল ভিসা বা কাগজ পত্র প্রদানের অভিযোগ সম্পূর্ণ মির্থ্যা। অভিযুক্তরা আমাকে সময় মত টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি। তবে ভুক্তভোগীরা জাল ভিসা এবং কাগজপত্র প্রদান কারী নূর আলীকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান ও তাদের প্রদেয় টাকা এবং কাগজ পত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও খবর