কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে 

সাতক্ষীরা জেলার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক মটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ শনিবার (২মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে । এতে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী আহত হয়েছেন ও নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে বলে যানা গেছে।

মোটরসাইকেলে ২ বন্ধু সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে, চালক সহ অন্যদের গ্রেফতারের অভিযান চলছে বলে যানা যায় ।

আরও খবর