কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলী জমির মাঠি কাটার দায়ে ১জনকে ১০দিনের কারাদণ্ড

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃষিজমির মাঠি কাটার দায়   ও পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গত রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মগলাল পাড়ায় স্থানীয় প্রশাসনের অভিযানে  উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম স্থানীয়  শামসুল হুদার পুত্র অভিযুক্ত জয়নাল (৩২)জমিতে অবৈধভাবে রাতের আধারে মাটি কেটে ও পুকুর ভরাটের কাজে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।  

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে ১৫(১) ধারা অনুযায়ী তাৎক্ষণিক ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, "কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীলতা দেখাবে। এ ধরনের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"  

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার ধ্বংসের মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর