কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হবিগনজে ২দিনের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এর সমাপ্তি।

হবিগঞ্জে দুই দিনের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এর সমাপ্তি। 


প্রত্যয়ী তারুণ্য, সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে, স্বেচ্ছাব্রতী তরুণদের নেতৃত্বে সমৃদ্ধ, মর্যাদাবান ও ন্যায়ভিওিক বাংলাদেশ সৃষ্টির সামাজিক আন্দোলন গড়ে তুলার লক্ষে, হবিগঞ্জের তরুণ ছাত্র ছাত্রী দের নিয়ে, ২৬ ও ২৭ নভেম্বর,রবি ও সোমবার শহরের সুরবিতান হল রুমে দুই দিনের লিডারশীপ ট্রেনিং এর আয়োজন করে  ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা  দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণা সৃষ্ট একটি ছাত্র সংগঠন হচ্ছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, ছাত্র ছাত্রীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত হয়। এ সংগঠনের প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল, মর্যাদাবান, শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশারভিওিতে এই স্বেচ্ছাব্রতী  সংগঠন সারা দেশে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। 

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ১৯৯৫ সালে যাএা শুরু করার পর থেকে, এখন তা বাংলাদেশের একটি অন্যতম স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে, বর্তমানে সারাদেশে লক্ষাদিক ছাত্র ছাত্রী ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের প্রচেষ্টাকে সামাজিক আন্দোলনে পরিনত করার কাজে যুক্ত, 

এর ধারাবাহিকতা হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে, ও  অন্যন্য  প্রতিষ্ঠানের ২০জন তরুণ তরুণীদের নিয়ে  ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়, ট্রেনিং চলাকালীন সময়ে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ মূলক বক্তব্য প্রধান করেন, সুশাসনের জন্য নাগরিক - সুজন জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন,বৃন্দাবন সরকারি কলেজের, প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, সুজন জেলা সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মোজাম্মেল হক। 

ট্রেইনার   হিসাবে উপস্থিত ছিলেন, ইয়ুথ মোবিলাইজার মোস্তাফিজুর রহমান সজল, সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর তামিম রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আল- আমিন সাইফী

ট্রেনিং শেষে তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য  তাদের মধ্যে থেকে  থেকে ১জন কো- অর্ডিনের 

ও ২ জন যুগ্ম কো-অর্ডিনেটর সহ ১১ সদস্য বিশিষ্ট ইয়ুথ এন্ডিং হাঙ্গার বৃন্দাবন সরকারি কলেজ ইউনিট গঠন করা হয়, এই কমিটি হবিগঞ্জে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে