কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে নৃত্যাঙ্গন সংস্থার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সংস্কৃতি একটি জাতির ধারক ও বাহক। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মননশীলতাকে সমৃদ্ধশালী করে।   মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে এ কাজে অবদান রেখে চলছে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা। এরই ধারাবাহিকতায় ১৫ তম বর্ষ পূর্তিতে সনদ ও পুরস্কার বিতরণ এবং    এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা হলরুমে আয়োজিত ১৫ বছর পূর্তি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ   , বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া ও ডাক্তার তারিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি  আনোয়ার  সাদাত ইমরান  ,  অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ,  শিম সাং বিশ্বাস, প্রভাষক লিয়াকত হোসেন জনী, সংগঠনের নৃত্য শিল্পী বৃন্দ, অভিভাবক মন্ডলী, সুধীজন প্রমুখ।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, তার সংগঠনের শিক্ষার্থীরা বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ নৃত্য প্রদশর্নের মাধ্যমে পুরস্কৃত হয়েছে। তাছাড়াও তিনি ও তার সংগঠনের নৃত্য শিল্পীরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসাবে অন্তর্ভুক্ত থেকে নৃত্য পরিবেশন করে আসছে। ভবিষ্যতে তার সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সারাদেশে সুনাম অর্জন করবে বলে তিনি মনে করেন। 

আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।  এসময় বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের হাতে কৃতি ভিত্তিক বিভিন্ন   পুরস্কার তুলে দেওয়া  হয়। তাছাড়া এ সংগঠনের  শিল্পীদের অংশগ্রহনে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে এ সংগঠনটি।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে